Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৯:০৩ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হ*ত্যা, ঢাকা থেকে ম*র*দে*হ এনে পালালো স্বামী
১২ December ২০২৫ Friday ৬:৪৭:৪৯ PM
Print this E-mail this

ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হ*ত্যা, ঢাকা থেকে ম*র*দে*হ এনে পালালো স্বামী


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের জেরে  স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঢাকা থেকে মরদেহ বাড়িতে রেখে পালিয়ে গেছে স্বামী আরিফ খলিফা। নিহত রেহেনা বেগম এক শিশু সন্তানের জননী।

জানা গেছে- রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর গ্রামের শহিদ হাওলাদারের মেয়ে রেহেনা বেগমকে দীর্ঘদিন ধরে নির্যাতন করতেন তার স্বামী আরিফ এমনটাই অভিযোগ পরিবারের। কয়েকদিন আগে রেহেনার মা ঢাকায় গিয়ে মেয়েকে বাড়ি নিয়ে আসতে চাইলেও সংসার ভাঙবে—এই আশঙ্কায় বাড়ি যেতে অস্বীকৃতি জানায় রেহেনা। আজ সকালে হঠাৎ একটি অ্যাম্বুল্যান্সে করে মরদেহ বাবার বাড়িতে রেখে পালিয়ে যায় আরিফ। পরিবারের দাবি—গোসলের সময় রেহেনার গলা, হাত ও পিঠে নির্যাতনের স্পষ্ট দাগ দেখা যায়।

রেহেনার মামা শাহিন আকন জানান, বৃহস্পতিবার বিকেলে ফোনে জানানো হয় রেহেনা অসুস্থ। তিনি বাসায় গিয়ে রেহেনাকে মৃত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিতে বলা হলেও কিছুক্ষণ পরই আবার তাকে বাসায় ডাকেন আরিফ। বাসায় গিয়ে তিনি বিষয়টি রহস্যজনক মনে করেন এবং রেহেনার শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ আরও বেড়ে যায়। শুক্রবার সকালে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনরা আঘাতের চিহ্ন দেখে মৃত্যুর কারণ জানতে চাইলে আরিফসহ তার আত্মীয়রা বাড়ি থেকে পালিয়ে যায়।

রেহেনার বাবা শহিদ হাওলাদার ও ভাই সাব্বির জানান, পারিবারিক কলহের জেরে রেহেনাকে নির্যাতন করে হত্যার পর অসুস্থতার নাটক সাজানো হয়েছে। সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানানা- ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে রেহেনার মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com