Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৭:৩৭ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » বরিশাল-খুলনা মহাসড়ক অবরোধ
২১ December ২০২৫ Sunday ৪:৪৮:৪১ PM
Print this E-mail this

বরিশাল-খুলনা মহাসড়ক অবরোধ


ঝালকাঠি প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে তার ঝালকাঠিতে তৃতীয় দিনের মতো বরিশাল-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা। 

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের কলেজমোড় এলাকায় তারা জড়ো হন। পরে তারা মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ফলে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা।

অবরোধকারী ঝালকাঠি গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর বলেন, আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। আজকে এতদিন পার হয়ে গেলেও মূল অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি। আমাদের ভাইয়ের হত্যার বিচার যতদিনে না পাব, আমাদের সংগ্রাম চলতেই থাকবে। আমার ভাই হাদি শহিদ হয়েছেন, প্রয়োজনে আমরাও শহিদ হবো। আমরা দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। যারা হামলা চালাচ্ছে, তাদের এখন পর্যন্ত সরকার গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারেনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সদস্য সচিব, রাইয়ান বিন কামাল বলেন, আমরা হাদি ভাইর হত্যার বিচারের দাবিতে বিগত কিছু দিন ধরে আন্দোলন করে এসেছি। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো প্রশাসনের লোক এসে আমাদের দাবিটা কী সেটা শোনেনি। আজ যতক্ষণ পুলিশ প্রশাসনের কেউ না আসবে, ততক্ষণে আমরা সড়ক অবরোধ ছাড়ব না। এখানে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসতেই হবে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অবরোধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com