Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৮:০২ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ February ২০২৬ Wednesday ৬:৫৯:৩০ PM
Print this E-mail this

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার


আমাদের বরিশাল ডেস্ক:

দেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মধ্যদিয়ে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। 

সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এখন পর্যন্ত চারটি দেশ আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর তারিখ জানিয়েছে:

ওমান

ওমান ঘোষণা করেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কোনো গভর্নরেট বা অঞ্চল থেকেই চাঁদ দেখা সম্ভব হবে না। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ওই দিন চাঁদ দেখা অসম্ভব হওয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।

তুরস্ক

তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে,  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্বের কোনো আরব বা ইসলামি দেশ, এমনকি আমেরিকাতেও চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখার জোর সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে বলে তারা জানিয়েছে।

সিঙ্গাপুর 

সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলও একই সিদ্ধান্ত জানিয়েছে। দেশটির মুফতির নেতৃত্বে গঠিত কাউন্সিল নিশ্চিত করেছে যে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখা অসম্ভব হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঘোষণা করেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে। গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামাদ জানিয়েছেন, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর তারাবির নামাজের মাধ্যমে রমজানের প্রথম রাত শুরু হবে।

কাউন্সিল জানিয়েছে, বৈজ্ঞানিকভাবে যখন চাঁদ দেখা অসম্ভব বলে নিশ্চিত হয়, তখন তার বিপরীত কোনো দাবি গ্রহণযোগ্য নয়। সেই অনুযায়ী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখা সম্ভব নয় বলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু নির্ধারণ করা হয়েছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com