Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ১১:৩৫ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত
৪ March ২০২৬ Wednesday ১২:৪১:৫৫ PM
Print this E-mail this

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত


নিজস্ব প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় প্রান্ত মন্ডল নামে এক ফায়ার সার্ভিসের সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০ টায় মহাসড়কের ইচলাদীর উত্তর পার্শ্বের শেখ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।


নিহত প্রান্ত মন্ডল বরগুনার পাথরঘাটার রূপধন এলাকার বাসিন্দা পুলিন মন্ডলের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানিয়েছেন, ‘ফায়ার সার্ভিসের ওই সদস্য ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বরিশালের দিকে যাচ্ছিলেন। এসময় ইচলাদী পৌছালে অজ্ঞাত যান তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে প্রান্ত ছিটকে সড়কের পার্শ্বে পড়ে থাকে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com