Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৬:৩১ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকা‌ঠি‌তে আগু‌নে ক্ষ‌তিগ্রস্থ‌দের পা‌শে জেলা প্রশাসন
৭ April ২০২৬ Tuesday ১২:৫৭:৩২ AM
Print this E-mail this

ঝালকা‌ঠি‌তে আগু‌নে ক্ষ‌তিগ্রস্থ‌দের পা‌শে জেলা প্রশাসন


অ‌মিত ব‌নিক অপু, ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি: ঝালকা‌ঠি‌ দে‌বোত্তরে ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ডে ক্ষ‌তিগ্রস্থ‌দের জেলা প্রশাসন থে‌কে প্রাথ‌মিক সহায়তা প্রদান করা হ‌য়ে‌ছে। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, খবর পাওয়া মাত্রই জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের তালিকা করেছেন। প্রত্যেক পরিবারকে ৭,৫০০ টাকা, ৩০ কেজি চাল ও ২টি কম্বল প্রদান করা হয়েছে। বরাদ্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হবে।

প্রসঙ্গত, ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকার দে‌বোত্ত‌রে ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘটে‌ছে।

সোমবার দুপুরে এ দূর্ঘটনায় অন্তত: ১৬ টি বসতঘর ভস্মিভূত হয়েছে।

প্রত‌্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, দুপুর ৩ টার দিকে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

দে‌বোত্তর এলাকা‌টি ঘনবস‌তিপূর্ন হওয়ায়‌ দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই অনেক উপরে উঠে যায়।ঝালকাঠি, রাজাপুর ও ব‌রিশা‌ল ফায়ার সার্ভিসের ৪‌টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ফায়ার ব্র‌ি‌গে‌ডের কর্মীদের সাথে স্থানীয়রাও আগুন নেভাতে সহযোগিতা করেছে। ৩ ঘন্টা চেষ্টার পর সন্ধ‌্যা ৭ টার দিক‌ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হ‌য়ে‌ছেন। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার ব্রিগেড টিমের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ফায়ার ব্রিগেড।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com