Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৯:৩০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » মেহেন্দিগঞ্জে ১৩ গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক
২৪ April ২০২৬ Friday ১২:১০:৪৪ PM
Print this E-mail this

মেহেন্দিগঞ্জে ১৩ গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দীগঞ্জে আধা কেজি গাঁজা ও ১৩টি গাঁজা গাছসহ শামীম রাড়ী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শামীম রাড়ী ওই গ্রামের শফিজল রাড়ীর ছেলে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে চানপুরার চরখাগকাটা গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় ওই মাদক ব্যবসায়ীর বাড়ির পাশে চাষ করা ১৩ টি গাঁজা গাছ উদ্ধার করার পাশাপাশি তল্লাশি চালিয়ে তার বাসা থেকে আরও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com