Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৯:৩২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » শিশুদের অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে মেহেন্দিগঞ্জে বৃদ্ধকে ঝাড়ুপেটা
১ May ২০২৬ Friday ৯:০০:৪৬ PM
Print this E-mail this

শিশুদের অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে মেহেন্দিগঞ্জে বৃদ্ধকে ঝাড়ুপেটা


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় তিন শিশুকে প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে এক বৃদ্ধকে ঝাড়ু দিয়ে পেটানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১০ নম্বর আলীমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরমহিষা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের দুলাল জমদ্দার (৭০)। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তিনি বিভিন্ন সময় শিশুদের অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিবারের সদস্যরা তাকে ধরে ঝাড়ুপেটা করেন।

এদিকে এ ঘটনার ৫৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারী বৃদ্ধের শার্টের কলার ধরে রেখেছেন এবং অপর দুই নারী তাকে ঝাড়ু দিয়ে মারধর করছেন। এ সময় আশপাশে নারী, পুরুষ ও শিশুসহ অনেকেই ঘটনাটি প্রত্যক্ষ করেন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য মো. নুরউদ্দিন বলেন, ‘শিশুদের প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ পরিবার দুলাল জমদ্দারকে ধরে মারধর করে।’

তবে অভিযুক্ত দুলাল জমদ্দার অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে হেনস্তা করার জন্য মিথ্যা অভিযোগ এনে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, ‘শিশুদের অনৈতিক প্রস্তাবের অভিযোগে দুলাল জমদ্দার‌কে স্থানীয়রা ধ‌রে পু‌লি‌শে সোপর্দ করেছে।তার বিরু‌দ্ধে শ্লীলতাহানির অ‌ভি‌যো‌গে মামলা হ‌চ্ছে। তি‌নি বর্তমানে থানা হেফাজ‌তে র‌য়ে‌ছেন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com