বরিশালের মেহেন্দীগঞ্জে ৫০ টাকার লোভ দেখিয়ে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দুলাল জমাদার (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শিশু নিপীড়নের অভিযোগে দুলাল জমাদারকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। পরে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখায়। দুলাল জমাদার উপজেলার চর গোপালপুর ইউনিয়নের বাসিন্দা। মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
থানা-পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে দুলাল জমাদার সাত বছরের শিশুটিকে ৫০ টাকা দেওয়ার কথা বলে তাঁর মাছের ঘেরে নিয়ে যান। পরে তিনি শিশুকে শারীরিকভাবে নিপীড়ন করেন এবং অশ্লীল কথাবার্তা বলেন। এ সময় মেয়েটি চিৎকার করলে তাকে ছেড়ে দেন তিনি। পরে মেয়েটি বাড়ি গিয়ে বিষয়টি অভিভাবকদের জানিয়ে দেয়।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে দুলাল জমাদার গতকাল সকালে ওই এলাকায় গিয়ে শিশু নিপীড়নের বিষয়টি অস্বীকার করেন এবং অভিযোগটি মিথ্যা বলে প্রচার করতে থাকেন। ওই সময় এলাকার বিক্ষুব্ধ নারী-পুরুষ তাঁকে ধরে গণপিটুনি দেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন জানান, যৌন নিপীড়নের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা