Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় ৫১০ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
৩ May ২০২৬ Sunday ১:৫৯:৫৮ PM
পাথরঘাটায় ৫১০ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক শীর্ষ নেতার বসতঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ। এই ঘটনায় ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২ মে) রাত সোয়া ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ইমন আলী রোডের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক।
গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতার নাম মো. আরাফাত রহমান অভি, তিনি পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনসার আলীর ছোট ছেলে। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সহসম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব।
পাথরঘাটা থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাঁর বাসায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় অভির ঘর থেকে ৫১০টি ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার মাদক ও টাকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী