Current Bangladesh Time
Monday September ২১, ২০২৬ ৬:৫৮ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে আগুনে পুড়ল কাপড়ের দোকান
১৪ June ২০২৬ Sunday ১১:৫৮:০৮ AM
Print this E-mail this

রাজাপুরে আগুনে পুড়ল কাপড়ের দোকান


রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকান পুড়ে গেছে। আজ শনিবার (১৩ জুন) বেলা পৌনে ৩টার দিকে রাজাপুর থানার সামনে শ্রী শ্রী কালীমন্দিরের পাশে অবস্থিত ব্যবসায়ী মোশাররফ হোসেন মোল্লার দোকান পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দোকানমালিক মোশাররফ হোসেন মোল্লা দুপুরের খাবার খেতে বাড়িতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ দোকানে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে দোকানে থাকা কাপড়সহ সব মালামাল পুড়ে যায়। আগুনের তাপের কারণে পাশের কালীমন্দিরের পূর্ব পাশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোশাররফ হোসেন মোল্লা বলেন, ‘দুপুরে খাবার খেতে বাড়িতে গিয়েছিলাম। পরে খবর পেয়ে এসে দেখি দোকানের সব মালামাল আগুনে পুড়ে গেছে।’

রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘বেলা ২টা ৫৫ মিনিটে ৯৯৯ নম্বর ও রাজাপুর থানার মাধ্যমে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার আড়াই থেকে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। রাজাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

‘এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের প্রায় ৫০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’

মাহবুব আলম আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com