Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ২:২১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে যুবসমাজকে মাঠমুখী করতে জাপান প্রবাসী ও বিএনপি নেতার উদ্যোগ
১৪ June ২০২৬ Sunday ১১:২৪:৪৮ PM
Print this E-mail this

বাবুগঞ্জে যুবসমাজকে মাঠমুখী করতে জাপান প্রবাসী ও বিএনপি নেতার উদ্যোগ


বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের লাকুটিয়া এলাকার যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার মাধ্যমে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন জাপান প্রবাসী সমাজসেবক সৈয়দ নজরুল ইসলাম বাবু এবং স্থানীয় বিএনপি নেতা রুবেল সরকার।

রোববার (১৪ জুন) বিকেলে চাঁদপাশা হাইস্কুল ও কলেজ মাঠে স্থানীয় যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক তরুণ, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাপান প্রবাসী সৈয়দ নজরুল ইসলাম বাবু স্থানীয় যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে দুটি ফুটবল এবং জাপান জাতীয় ফুটবল দলের এক সেট জার্সি উপহার দেন। একইসঙ্গে তিনি নিজেও মাঠে নেমে তরুণদের সঙ্গে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন, যা উপস্থিত যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

অপরদিকে বিএনপি নেতা রুবেল সরকার বিশ্ব ফুটবলের জনপ্রিয় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের জন্য পৃথক দুটি জার্সি সেট প্রদান করেন। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সুস্থ মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে চাঁদপাশা হাইস্কুল ও কলেজ মাঠে একটি প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে স্থানীয় তরুণরা অংশ নেন এবং খেলাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
জাপান প্রবাসী সৈয়দ নজরুল ইসলাম বাবু বলেন, “বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণরা যত বেশি মাঠমুখী হবে, ততই তারা সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে। ভবিষ্যতেও এলাকার যুবকদের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।

বিএনপি নেতা রুবেল সরকার বলেন,
“যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন। আমরা চাই এলাকার প্রতিটি তরুণ মাদক ও অপরাধমুক্ত জীবন গড়ে তুলুক। এজন্য ভবিষ্যতেও যুবসমাজের পাশে থেকে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করবে। একইসঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন, আতিকুর রহমান টিপু, জাকির হোসেন ফকির, রব হাওলাদার, সহিদ মৃধা, সেন্টু আকন, রাসেল সরকার প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com