Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে নিজের বিরুদ্ধে মানববন্ধনে উপস্থিত ইসলামী আন্দোলন নেতা, নির্দোষ দাবি
১৭ June ২০২৬ Wednesday ৩:৪৩:২৩ PM
উজিরপুরে নিজের বিরুদ্ধে মানববন্ধনে উপস্থিত ইসলামী আন্দোলন নেতা, নির্দোষ দাবি
নিজস্ব প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে নিজের বিরুদ্ধে করা মানববন্ধনে উপস্থিত হয়ে নির্দোষ দাবি করেছেন চরমোনাই মাদরাসার শিক্ষক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি মাসউদ হাসান ফিরোজ।
বুধবার (১৭ জুন) বেলা ১১টায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে উপজেলার গুঠিয়া ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের ব্যানারে ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিনি উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলনের নায়েবে আমির।
মানববন্ধনে মাদরাসা শিক্ষক মাসউদ হাসান ফিরোজেকে হিন্দু সম্প্রদায়ের জমি দখল, জঙ্গি প্রশিক্ষক ও প্রতারক আখ্যায়িত করে অবিলম্বে তাকে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এসময় তিনি সেখানে উপস্থিত মাইক হাতে নিয়ে বক্তব্য দেন। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন মাসুদ হাসান ফিরোজ।
এর আগে গত বৃহস্পতিবার ওই মাদরাসা শিক্ষক ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে উজিরপুর উপজেলা চত্বরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন হাওলাদারের বিরুদ্ধে মানববন্ধন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে অভিযুক্ত সাহিন হাওলাদারের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় উজিরপুর থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয়। ওই ঘটনার পাঁচদিন পর বুধবার সকালে হিন্দু সম্প্রদায় ওই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করে।
মুফতি মাসউদ হাসান ফিরোজ মানববন্ধনে দাবি করেন তিনি নির্দোষ। তার বিরুদ্ধে মানববন্ধন বিএনপি নেতা শাহীন করিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের সঙ্গে তার কখনো কোনো ঝামেলা ছিল না।
তবে মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের নেতারা দাবি করেন, ইসলামী আন্দোলন নেতা মাসউদ হাসান ফিরোজ তাদের বসতভিটা ও মন্দিরের জমিও দখল করেছেন। সেখানে স্থাপনার নির্মাণ করে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছেন।বিষয়টি পুলিশকে অবহিত করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে বিচার দাবিতে মানববন্ধন করছি
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)