Current Bangladesh Time
Tuesday October ২৭, ২০২৬ ৮:০৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু
২৬ June ২০২৬ Friday ৩:০৯:০৪ PM
Print this E-mail this

ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি  :

ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য বিমানে উঠিয়ে দিয়ে বাড়িতে ফিরে স্টোক করে ইউপি সদস্য বাবা সাত্তার সরদার (৫৮) মৃত্যুবরণ করেছেন।

মর্মান্তিক এ খবরে গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

মৃত সাত্তার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। সে ঘেয়াঘাট গ্রামের তনু সরদারের ছেলে।

মৃতের স্বজনরা জানিয়েছেন,  ইউপি সদস্য সাত্তারের ছোট ছেলে রাকিব সরদার বুধবার রাতে দুবাইয়ের প্রবাস জীবনে পাড়ি জমান। 

ছেলেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানিয়ে রাতেই বাড়ি ফিরেন সাত্তার ।

পরেরদিন বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তিনি স্টোক করেন। তাৎক্ষণিকভাবে তাকে বাটাজোর সুইস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরন করেন।

শুক্রবার সকালে মৃতের স্বজনরা জানিয়েছেন, ছেলেকে বিমান বন্দরে বিদায় দেওয়ার পর থেকেই সে (সাত্তার) মানসিকভাবে অনেকটা ভেঙ্গে পড়েন।

ইউপি সদস্য সাত্তার সরদারের মৃত্যুতে বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
বরিশাল মহানগরে বাড়ছে থানার সংখ্যা, হচ্ছে আরও চারটি
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com