কাউখালী প্রতিনিধি: পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাইউল হক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত হাইউল হক পিরোজপুরের কাউখালী উপজেলার জিবগা সাতুরিয়া গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার একটি দল। পরিদর্শক মো. মোস্তফার নেতৃত্বে এবং এসআই আশিক ও এসআই মোস্তফার অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে হাইউল হককে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি