Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
১৩ August ২০২৬ Thursday ৮:৪২:০৫ PM
বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে বরিশালে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বরিশালে কখনো হালকা আবার কখনো মাঝারি আকারে বৃষ্টি হ।
বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আবু জাফর বাসস’কে জানান, সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে এমন বৃষ্টিপাত হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২-৩ দিন এ অবস্থা থাকতে পারে। এ সময় সমুদ্র বন্দর গুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত ও বরিশাল নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে বরিশাল নদী বন্দর থেকে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। সকাল বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হয়েছে অফিস ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান