Current Bangladesh Time
Friday September ১১, ২০২৬ ৪:১৮ AM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
১৫ August ২০২৬ Saturday ১২:০৪:৪২ AM
Print this E-mail this

ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলায় দুই হাজার পিস ইয়াবাসহ শামীম হোসেন (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শামীম হোসেন উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিল সরদারের ছেলে।

ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. বশির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ভোলা-লক্ষ্মীপুরগামী লঞ্চঘাট থেকে শামীম হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে তাঁর শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com