Home » আমতলী » বরগুনা » আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
২৩ September ২০২৬ Wednesday ৯:১১:৪৩ PM
আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের ছয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার বরগুনা জেলা পরিষদ কর্তৃপক্ষ এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করে।
জানা গেছে, ১৯৮২ সালে আমতলী উপজেলা পরিষদ গঠিত হয়। এরপর থেকে পর্যায়ক্রমে আমতলী শহরের বরগুনা জেলা পরিষদ কর্তৃপক্ষের জমি অবৈধভাবে সহস্রাধিক প্রভাবশালী দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। গত ৪৪ বছর ধরে ওই সব জমি দখল করে আছেন তারা। আজ পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ছয়টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমি দখলমুক্ত করা হয়েছে।
ব্যবসায়ী শ্যামল দাশ বলেন, ‘জেলা পরিষদের জমি বৈধভাবেই খাজনা পরিশোধ করে দোকানঘর নির্মাণের পর ব্যবসা করে আসছিলাম। কিন্তু গতকাল সন্ধ্যায় জেলা পরিষদ আমাকে নোটিশ দেয়। আজ এসেই আমারসহ ছয়টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। কেউ দোকানের মালামাল সরাতে পারিনি।’
বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, ‘জেলা পরিষদ ডাকবাংলোর সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে জেলা পরিষদের সব জমি দখলমুক্ত করা হবে। জমি দখলমুক্ত করতে স্থাপনা নির্মাণকারীদের গত ২০ সেপ্টেম্বর নোটিশ দেওয়া হয়েছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ