Current Bangladesh Time
Tuesday September ২৯, ২০২৬ ৭:১৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ৮ অক্টোবর: মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অভিযান বাস্তবায়ন নিয়ে শঙ্কা
২৯ September ২০২৬ Tuesday ৩:৩৪:০৮ PM
Print this E-mail this

২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ৮ অক্টোবর: মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অভিযান বাস্তবায়ন নিয়ে শঙ্কা


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ৮ অক্টোবর। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা ও সহকারী মৎস্য কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরার পাশাপাশি ক্রয়-বিক্রয়ও চলে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নদীর পাড়ে জেলেদের কাছ থেকে কম দামে ইলিশ কেনার জন্য ক্রেতাদের ভিড় থাকে। এতে নিষেধাজ্ঞার উদ্দেশ্য ব্যাহত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ২ এপ্রিল পটুয়াখালী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে দশমিনায় পাঠানো হয়। তবে পটুয়াখালী সদর ও দশমিনার দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে দুই উপজেলায় অভিযান পরিচালনায় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

দশমিনা উপজেলা মৎস্য অফিসে বর্তমানে ক্ষেত্র সহকারী মো. আমিরুল ইসলাম, অফিস সহকারী রত্না রানী মণ্ডল ও অফিস সহায়ক মো. আবুল কালাম আজাদ কর্মরত আছেন। ফলে গুরুত্বপূর্ণ এ সময়ে মৎস্য কর্মকর্তার পদ শূন্য থাকায় অভিযান পরিচালনায় জনবল সংকট দেখা দিতে পারে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর বিস্তৃতি প্রায় ৪০ কিলোমিটার। মা ইলিশ রক্ষায় দ্রুত একজন স্থায়ী মৎস্য কর্মকর্তা নিয়োগ জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তপন মজুমদার বলেন, আমি পটুয়াখালী সদর উপজেলার মূল দায়িত্বে থাকায় সেখানে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে হয়। একই সময়ে সেখানে অভিযান পরিচালনা করতে গেলে দশমিনায় দায়িত্ব পালন কঠিন হয়ে যাবে। তাই দশমিনা উপজেলায় মূল দায়িত্বে একজন মৎস্য কর্মকর্তা জরুরি।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, দশমিনায় মূল দায়িত্বে একজন কর্মকর্তা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি দ্রুত পাওয়া যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com