Current Bangladesh Time
Tuesday September ২৯, ২০২৬ ৬:২২ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » রাঙ্গাবালী » রাঙ্গাবালীতে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
২৯ September ২০২৬ Tuesday ৩:৪৮:১৬ PM
Print this E-mail this

রাঙ্গাবালীতে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু


রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত প্রাণীর কামড়ে রাইসা মনি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চরহেয়ারে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চরহেয়ারে পরিবারের অস্থায়ী বসতঘরের পাশে খেলাধুলা করছিল রাইসা। খেলাধুলার একপর্যায়ে সে একটি গর্তে হাত দিলে গর্তের ভেতরে থাকা কোনো প্রাণী তার হাতে কামড় দেয়। এতে শিশুটি চিৎকার করতে করতে মায়ের কাছে যায়।

পরে তার মা শিশুটির হাতে কামড়ের স্থান দেখতে পান এবং সাবান দিয়ে হাত ধুয়ে দেন। তবে বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসার জন্য রাঙ্গাবালী উপজেলা সদরের উদ্দেশে রওনা হন। যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।

মৃত রাইসা মনি রাকিব মল্লিকের মেয়ে। তাদের মূল বাড়ি রাঙ্গাবালীর সেনের হাওলা গ্রামে। রাকিব মল্লিক মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে চরহেয়ারে পরিবারের অস্থায়ী বসতিতে বসবাস করছেন তারা।

স্থানীয়দের ধারণা, শিশুটিকে সাপ কিংবা কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দিয়ে থাকতে পারে। তবে কী প্রাণী তাকে কামড় দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, আমরা বিষয়টি এখনো জানতে পারিনি। খোঁজখবর নিয়ে দেখছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com