ভোলায় ৪ মাস প্রশিক্ষণ শেষে ৩২ জন অসহায় দুস্থ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে জাতীয় বন্ধুজন পরিষদ ভোলা এর প্রধান সম্পাদক মিয়া মোঃ ইউনুছ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস। এছাড়া ভোলা সদর উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসাইন, আলতাজের রহমান কলেজের সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম, আনাস বিন মালেক (র:) ইসলামি কমপ্লেক্সের প্রকল্প পরিচালক আবদুল কুদ্দুস, প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ সোলাইমান, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় সেলাই মেশিন পেয়ে নারীরা জানান, প্রশিক্ষণ এবং সেলাই মেশিন তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তারা আয়োজন সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক