Current Bangladesh Time
Tuesday September ২৯, ২০২৬ ১১:৪৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
২৯ September ২০২৬ Tuesday ৯:০৭:৫০ PM
Print this E-mail this

হিজলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. ফারুক ভূঁইয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে তাঁর মেয়েজামাইয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ফারুক ভূঁইয়া হিজলা উপজেলার বাসিন্দা। 

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা বৃদ্ধা মা কিছুদিন আগে তাঁর বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ করেন। পরে চিকিৎসকের কাছে নিলে ওই তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর ওই তরুণী তাঁর মায়ের কাছে ইঙ্গিতে অভিযুক্তদের নাম জানান। 

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী পরিবার বিচারের আশায় প্রায় ১৫ দিন ধরে স্থানীয় গণ্যমান্যদের দ্বারে দ্বারে ঘুরেছে। কিন্তু বিষয়টি নিয়ে দরকষাকষি ও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল।

পরবর্তীতে গত ২৪ সেপ্টেম্বর আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com