Current Bangladesh Time
Wednesday September ৩০, ২০২৬ ১:০৯ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেপ্তার
২৯ September ২০২৬ Tuesday ১১:০৭:২৮ PM
Print this E-mail this

নেছারাবাদে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেপ্তার


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে ৭ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৫) নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুনিহারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম স্বরূপকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল গাফফার মাহাজনের ছেলে। তিনি দৈনিক ‘আজকের বার্তা’সহ একাধিক পত্রিকার সাংবাদিক বলে নিজের পরিচয় দিয়ে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান হারুন ও এএসআই নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কুনিহারী এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তিনি পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা থেকে ইয়াবা নিয়ে নেছারাবাদে আসছিলেন।

পুলিশ আরও জানায়, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এমন তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, সাইফুল ইসলামের সাংবাদিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন দৈনিক ‘আজকের বার্তা’র পিরোজপুর জেলার স্টাফ রিপোর্টার ও স্বরূপকাঠি প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা। তিনি বলেন, নেছারাবাদ উপজেলায় সাইফুল ইসলাম নামে দৈনিক ‘আজকের বার্তা’র কোনো সাংবাদিক নেই। তিনি স্বরূপকাঠি প্রেস ক্লাবেরও সদস্য নন। তিনি যে পত্রিকার পরিচয়পত্রটি দেখিয়েছেন সেটি সম্পূর্ণ ভুয়া।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় সাংবাদিকতার পরিচয় দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com