Current Bangladesh Time
Thursday October ৮, ২০২৬ ৬:০৩ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই মা ইলিশ আহরণ, ৩ জেলের কারাদণ্ড
৮ October ২০২৬ Thursday ১:২৪:২৩ PM
Print this E-mail this

দশমিনায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই মা ইলিশ আহরণ, ৩ জেলের কারাদণ্ড


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞার প্রথম দিনেই তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় তিন জেলেকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন।

গতকাল বুধবার দিবাগত রাতে তেঁতুলিয়া নদীর চরহাদী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় মাছ ধরার জাল ও একটি ট্রলার জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর বাঁশবাড়িয়া গ্রামের আবদুর রহিম হাওলাদারের ছেলে হাবিব হাওলাদার (৫৪), মৃত কাঞ্চন আলীর ছেলে মাহবুব খাঁ (৫২) ও আহমেদ হাওলাদারের ছেলে খোকন হাওলাদার।

উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার আদালতে হাজির করা হয়। আদালত মৎস্য সংরক্ষণ আইনে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন। পরে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা মৎস্য উপসহকারী আমিনুল ইসলাম ও নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলী হোসেনসহ নৌ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ৮ থেকে ২৯ অক্টোবর তেঁতুলিয়া নদীতে মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা, আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়। তাঁদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com