Current Bangladesh Time
Saturday October ১৭, ২০২৬ ২:২৯ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯
১৭ October ২০২৬ Saturday ১২:১৬:০১ PM
Print this E-mail this

মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষায় মৎস্য অভিযান পরিচালনাকালে উপজেলা প্রশাসনের একটি স্পিডবোট দুর্ঘটনার কবলে পড়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ইউএনওর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। স্পিডবোটচালক মো. আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নলছিটি পৌর এলাকার অনুরাগসংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে একটি দল স্পিডবোটে করে নদীতে টহল ও মৎস্য অভিযান পরিচালনা করছিল। এ সময় হঠাৎ স্পিডবোটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে স্পিডবোটটি নদীর তীরে থাকা একটি ইটের স্তূপে সজোরে ধাক্কা খায়। এতে স্পিডবোটে থাকা সবাই কমবেশি আহত হন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন— নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডু, স্পিডবোটচালক মো. আশরাফুল, আনসার সদস্য মো. রেজাউল, ইউএনওর গানম্যান মো. জসিম এবং স্বেচ্ছাসেবক শাহাদাত ফকির, জিসান, মিল্লাত, সিফাত ও রায়হান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউএনওর মাথায় পাঁচটি সেলাই দেন। আশঙ্কাজনক অবস্থায় স্পিডবোটচালক মো. আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে বরিশালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নলছিটি থানা পুলিশের সদস্য ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আহতদের খোঁজখবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।

প্রাথমিকভাবে অভিযান পরিচালনাকালে ব্যবহৃত স্পিডবোটটির আকস্মিক যান্ত্রিক ত্রুটিকেই এ দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম হাবিবুর রহমান জানান, আহত ইউএনওর মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে; তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত। তাকে সিটি স্ক্যানের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু
বরিশালে জেলেদের হামলায় বিপাকে প্রশাসন
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা
নোনা জলের আগ্রাসন উপকূলের নদী থেকে গভীর নলকূপে
পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না এম,পি সরোয়ার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com