Current Bangladesh Time
Monday November ২৩, ২০২৬ ৫:১৬ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের জাহাজ
৫ November ২০২৬ Thursday ১:১৩:৩২ PM
Print this E-mail this

৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের জাহাজ


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে ভিড়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি এমবিএস তাইসি’ নামের একটি মাদার ভ্যাসেল। জাহাজটির ড্রাফট (পানির নিচে নিমজ্জিত অংশের গভীরতা) সাড়ে ১৩ মিটার।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে।

জাহাজে আনা এসব কয়লা পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের বহির্নোঙরে নোঙর করে।বুধবার থেকে কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে জাহাজটির অর্ধেকের বেশি কয়লা খালাস করা হবে। এরপর জাহাজটি টার্মিনালে নিয়ে অবশিষ্ট কয়লা খালাস করা হবে।

তিনি আরো জানান, এখন থেকে পায়রা বন্দরে একের পর এক জাহাজ আসবে।এর মাধ্যমে পায়রা বন্দর দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com