Current Bangladesh Time
Saturday November ১৪, ২০২৬ ২:২৭ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা
১২ November ২০২৬ Thursday ৯:৫৫:৫১ PM
Print this E-mail this

উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা


নাজমুল হক মুন্না , উজিরপুর ::

দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাওয়া বরিশালের উজিরপুর উপজেলার আলিম মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওঃ মোঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা দিয়েছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ হাবিবুর রহমান সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আবু হানিফ, শিক্ষক মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন মুমিনী, আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম, সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন আকন, ও মোঃ হেমায়েত উদ্দিন খলিফা, পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃআলমগীর হোসেন, মাদ্রাসার সদস্য মো. রাসেল হাওলাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম হাওলাদার ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ফায়জুল হক রাড়ী, পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ শামীম ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আরিফ হান্নান আবু, অভিভাবক মো. জালাল উদ্দিন ফকির। বক্তারা বলেন, একজন শিক্ষকের প্রকৃত অর্জন তাঁর কর্মজীবনের পদ-পদবি নয়, বরং শিক্ষার্থীদের ভালোবাসা ও মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা। মাওলানা নুরুল হক আজহারী দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে উজিরপুর আলিম মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আজহারী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনি অবসরে যান। তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা তাঁকে সম্মাননা জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com