Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট
১৯ November ২০২৬ Thursday ১:০৭:৪৪ PM
পিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক এবং যুবলীগ নেতা তানভীর মুজিব অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে পিরোজপুর শহরের ম্যাটারনিটি রোডে অবস্থিত বাড়িটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জেরে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগেও ২০২৪ সালের ৫ আগস্টের পর বেশ কয়েক দফায় বাড়িটিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। তবে সম্প্রতি বাড়িটি সংস্কার করে পুনরায় বসবাসের উপযোগী করার কাজ চলছিল।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট তানভীর মুজিব অভির কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা বাড়িটিতে পুনরায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)