Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত
২৩ November ২০২৬ Monday ৪:১০:৩৩ PM
ঝালকাঠি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধিঃ
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধ, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক ও দুর্নীতি দমনে করণীয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া দপদপিয়া এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং সড়কে সোলার স্ট্রিট লাইট স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অপতৎপরতা দেখা যাচ্ছে। তবে আমরা অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো নিরপরাধ মানুষকে হয়রানি করতে চাই না। সুনির্দিষ্ট অভিযোগ ও যথাযথ তদন্ত করে গ্রেপ্তার করতে হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন। একই সঙ্গে এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিষয়ে বিএনপির কারো সুপারিশ আমলে না নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন।
আরও বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, সভায় অনলাইনে যুক্ত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জীবা আমিনা খান, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য মাহমুদা আলম মিতু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, নলছিটি ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, চার থানার ওসি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল মন্টু, জেলা জামায়াত ইসলামির আমির এডভোকেট হাফিজুর রহমান ও জেল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব