Current Bangladesh Time
Tuesday November ২৪, ২০২৬ ৮:২০ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে পাওনা টাকা চাওয়ায় যুবককে হত্যা, প্রধান আসামির যাবজ্জীবন
২৩ November ২০২৬ Monday ৬:১৫:২০ PM
Print this E-mail this

পিরোজপুরে পাওনা টাকা চাওয়ায় যুবককে হত্যা, প্রধান আসামির যাবজ্জীবন


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক যুবককে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জন খালাস পেয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম শেখ রুম্মান হোসেন।তিনি নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের বাসিন্দা। তিন বছর করে সাজাপ্রাপ্ত অপর দুই আসামি হলেন, সুমনা বেগম ও সাদিয়া ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যে সুপারি বিক্রির পাওনা টাকা পরিশোধের কথা বলে সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু।

নিখোঁজের তিন দিন পর রুম্মানের নির্মীয়মাণ বসতঘরের পাশে একটি খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়। 

পরে নিহত অপুর বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত প্রধান আসামি রুম্মানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে অপর দুই আসামিকে তিন বছর করে কারাদণ্ড এবং চার আসামিকে খালাস দেওয়া হয়।

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল কালাম আকন সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com