নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির বিশাল শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৫ (নভেম্বর) দুপুর বারোটায় শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে সামাবেশে মিলিত হয়।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪ আসেনর সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক ও কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লীসহ বিএনপির সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় এবিএম মোশাররফ হোসেন বলেন, আওয়ামীলীগের কিছু নেতা তারা দিবা স্বপ্ন দেখে। শেখ হাসিনা দেশে আসার কথা বলা আর পাগলের মাথা খারাপ হওয়ার কথা বলা সমান কথা। আগুন সন্ত্রাস বাদ দিয়ে তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের শান্তিতে থাকার আহ্বান জানান। এছাড়া এসময় তিনি আওয়ামীলীগ আমলে বিএনপির নেতাকর্মীর উপর হামলা মামলার বিভিন্ন বর্ননা তুলে ধরেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই