Current Bangladesh Time
Saturday November ২৮, ২০২৬ ৮:২৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আগে ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই
২৭ November ২০২৬ Friday ৬:৩২:৫৭ PM
Print this E-mail this

রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আগে ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই


নিজস্ব প্রতিনিধি:

Screenshot

রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আগে প্রত্যেককে নিজ নিজ ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

Details Page – Mobile In-Content Ad (After 1 Block Element)

শুক্রবার (২৭ নভেম্বর) চরমোনাই বার্ষিক (অগ্রহায়ন) মাহফিলের আনুষ্ঠানিকতা শুরুর আগে জুমার নামাজের বয়ানে তিনি এ কথা বলেন।

শায়েখে চরমোনাই বলেন, ‘ইসলামের ফরজ বিধানগুলো প্রথমে ব্যক্তিগত জীবনে যথাযথভাবে পালন ও প্রতিষ্ঠা করতে হবে। বিশেষ করে পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ব্যক্তি, পরিবার, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পর্দার বিধান লঙ্ঘনের কোনো সুযোগ নেই। প্রত্যেক মুসলমানকে নিজ নিজ অবস্থান থেকে এ বিধান মেনে চলতে হবে। ব্যক্তি জীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার পথ আরও ত্বরান্বিত হবে।’

তিনি আরও বলেন, ‘ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান বাস্তবায়ন করতে হবে।’

জুমার নামাজে বরিশালের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা, বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জুমার নামাজে চরমোনাই ময়দানে লাখ লাখ মানুষের জনসমাগম ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com