Current Bangladesh Time
Saturday November ২৮, ২০২৬ ১০:২৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বরিশাল বিমানবন্দরে ক্যাবল চুরিতে বাধা, আনসার সদস্যকে কুপিয়ে জখম; আটক-১
২৭ November ২০২৬ Friday ৮:২০:১৬ PM
Print this E-mail this

বরিশাল বিমানবন্দরে ক্যাবল চুরিতে বাধা, আনসার সদস্যকে কুপিয়ে জখম; আটক-১


নিজস্ব প্রতিনিধি:


বরিশাল বিমানবন্দরের অভ্যন্তরে বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টায় বাধা দেওয়ায় শ্রী মিঠু হালদার নামে এক আনসার সদস্যকে ঘাস কাটার কাচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রুহুল আমিনকে আটক করেছে সিভিল এভিয়েশন নিরাপত্তা কর্মীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭ টার দিকে দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুহুল আমিন বরিশালের উত্তর রহমতপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। আহত মিঠু হালদার পিরোজপুরের নাজিরপুর উপজেলার ধীরেন্দ্র হালদারের ছেলে।

জানা যায়, বিমানবন্দরের ভেতরে ঘাস কাটার কাজের সময় রুহুল আমিন বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টা করেন। এতে দায়িত্বরত আনসার সদস্য বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাকে কাচি দিয়ে কুপিয়ে আহত করেন। পরে পালানোর চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন।

আহত আনসার সদস্যকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com