Current Bangladesh Time
Sunday November ২২, ২০২৬ ৮:২৬ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » বিটিভিতে আবার ‘বাকের ভাই’
৭ April ২০১৩ Sunday ৯:৩১:৩৪ AM
Print this E-mail this

বিটিভিতে আবার ‘বাকের ভাই’


baker-vai বাকের ভাই কোথাও কেউ নেইবিনোদন ডেস্ক :: হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’ বিটিভিতে প্রথম প্রচারিত হয়েছিল ১৯৯০ সালে। এরপর অনেক দিন নাটকটির ক্যাসেট খুঁজে পাওয়া যায়নি। এবার বিটিভির মহাপরিচালক ম. হামিদের উদ্যোগে সেই ইউম্যাটিক ক্যাসেট খুঁজে বের করে তা ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর করা হচ্ছে। জানা গেছে, ৮ এপ্রিল সোমবার অথবা ১১ এপ্রিল বৃহস্পতিবার থেকে আবার বিটিভিতে প্রচারিত হবে গত শতকের নব্বইয়ের দশকের এই জনপ্রিয় ধারাবাহিকটি।

‘কোথাও কেউ নেই’ ধারাবাহিকের ‘বাকের ভাই’ চরিত্রটি ওই সময় দারুণ জনপ্রিয় হয়। চরিত্রটিতে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘বাকের ভাই কিন্তু এই প্রজন্মের দর্শকদের কাছেও সমান জনপ্রিয়। এ ব্যাপারটি আমাকে অবাক করেছে। এখনো অনেকেই আমাকে বাকের ভাই নামে ডাকে। আমি কিন্তু তা উপভোগ করি। নাটকের মোনা (সুবর্ণা মুস্তাফা) চরিত্রটিও জনপ্রিয় হয়েছিল।’

আসাদুজ্জামান নূর আরও বলেন, ‘ভেবেছিলাম, এই ধারাবাহিকের ক্যাসেট বোধ হয় আর পাওয়া যাবে না। বিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, তা খুঁজে বের করে দর্শকদের দেখানোর উপযোগী করে তোলা হচ্ছে।’

নাটকটিতে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, মোজাম্মেল হোসেন, আবদুল কাদের, মাহফুজ আহমেদ, আফসানা মিমি, শহীদুজ্জামান সেলিম, সালেহ আহমেদ, লুৎফর রহমান জর্জ প্রমুখ। প্রযোজনা করেছিলেন বরকতউল্লাহ।

কোথাও কেউ নেই ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর করার পর নতুন করে পর্ব সম্পাদনা করছেন বিটিভির অধিবেশন নিয়ন্ত্রক মাহবুবা ফেরদৌস।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জামিনের পর কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com