Current Bangladesh Time
Friday July ৩, ২০২৬ ১১:২৩ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বরগুনায় ১৮ দলের ১৬ নেতাকর্মী কারাগারে
৩১ December ২০১৩ Tuesday ৬:৩৯:৪৮ PM
Print this E-mail this

বরগুনায় ১৮ দলের ১৬ নেতাকর্মী কারাগারে
বরগুনা সংবাদদাতা


barguna-map বরগুনা মানচিত্রপুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বরগুনার বামনা উপজেলার ১৮ দলের ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ওই মামলার ৭০ জন আসামির মধ্যে ৫৬ জন আসামি আদালতে হাজির হলে এদের মধ্যে বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত কবির হাওলাদারসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. মাছুম বিল্লাহ এ নির্দেশ দেন।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আসামিরা এতোদিন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। সোমবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তারা আদালতে হাজির হলে আদালত এ নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর হরতাল চলাকালে জেলার বামনা উপজেলার খোলপটুয়া এলাকায় টহল পুলিশের ওপর হামলা করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুস সত্তার, এএসআই মোশাররফ হোসেন, কনস্টেবল সোহাগ, বারেক শরীফ, আতাহার, আবদুল কুদ্দুস ও লিয়াকতসহ সাত পুলিশ সদস্য আহত হয়।

পরে ওই ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা দুই শতাধিক বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com