|
| | | | বামনায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক উপজেলা প্রতিনিধি, বামনা
বরগুনার বামনা উপজেলায় ৫০ পিস ফেন্সিডিল সহ ইদ্রিস খান (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার সকালে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামের নাপিত বাড়ী নামক স্থানে এই ঘটনা ঘটে।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, তিনটি উপজেলার মোহনা ডৌয়াতলায় দীর্ঘদিন থেকে মাদকের রমরমা ব্যবসা চলছে। মাদকসেবীদের আনাগোনায় এলাকাবাসী অতিষ্ট হয়ে শুক্রবার সকালে ৫০ পিস ফেন্সিডিল সহ ইদ্রিস খানকে ধরে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মাদক সহ তাকে বামনা থানায় নিয়ে আসে।
আটক ইদ্রিস খান পাথরঘাটা উপজেলার মাদারতলী গ্রামের শাহ আলমের ছেলে।
ওসি আরো জানান, আটক ইদ্রিস খানের বিরুদ্ধে বামনা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে চালান করা হবে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা শরফ উদ্দিন বেগের ইন্তেকাল
প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
| |