Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১১:২৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » আবাসিক হোটেল থেকে মলম পার্টির ৬ সদস্য আটক
১৪ August ২০১৪ Thursday ৮:৩৫:৪৮ PM
Print this E-mail this

আবাসিক হোটেল থেকে মলম পার্টির ৬ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক


বরিশাল সংবাদ মানচিত্রবরিশাল নগরীতে আবাসিক হোটেল থেকে মলম পার্টির ৬ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার নগরীর পোর্ট রোডস্থ আবাসিক হোটেল ‘গ্রান্ডপ্লাজা’ থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে প্রায় ১৫০ গ্রাম কালো রংয়ের চেতনানাশক বিষ, সাদা প্লাস্টিকের কৌটায় পলিথিনে মোড়ানো ১৪ পোটলা চেতনানাশক বিষ, কাঁচের বোতলের মধ্যে ৫০ মিলি লিটার তরল চেতনানাশক বিষ উদ্ধার করা হয়।

আটকৃতরা হচ্ছে, জামালপুরের বাসিন্দা মৃত আবুল হোসেন ছেলে মোঃ নুরুল ইসলাম (৪৫), পিরোজপুরের ভান্ডারিয়ার মোসলেম আলী হাওলাদারের ছেলে মোঃ হুমায়ুন কবির (৪২), রাজবাড়ীর আলাদীপুর এলাকার মোঃ হযরত আলীর ছেলে মোঃ সাগর আলী (৩৭),

ঝালকাঠির আগলপাশার বাসিন্দা মৃত আঃ হামিদ মোল্লার ছেলে মোঃ আঃ রহমান (৪৫), জুনিয়া এলাকার বাসিন্দা মৃত আবুল হাসেম হাওলাদারের ছেলে মোঃ আঃ ছাত্তার হাওলাদার (৪২) ও পিরোজপুরের ভান্ডারিয়ার বাসিন্দা মোঃ হুমায়ুন কবিরের ছেলে মোঃ সবুজ (২৫)।

জানাগেছে, বিডি পুলিশের সহকারী পুলিশ কমিশনার ভাস্কর সাহার নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হোটেলে অভিযান চালায়।  পরে সেখান থেকে তাদের আটক করা হয়।

আটকের কথা স্বীকার করে বিডি পুলিশের সহকারী পুলিশ কমিশনার ভাস্কর সাহা জানান- অবৈধভাবে চেতনানাশক বিষ নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com