Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৯:৪০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » ‘বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল বঙ্গবন্ধুর’
১৫ August ২০১৪ Friday ১২:৪৩:২৬ PM
Print this E-mail this

শোক দিবসে সভায় বক্তারা

‘বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল বঙ্গবন্ধুর’
নিজস্ব প্রতিবেদক


‘বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিলো বঙ্গবন্ধুর ‘ জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে দিবসের তাৎপর্য তুলে ধরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, বরিশাল ৫ (সদর) আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ।

উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ গাউস, ডিআইজি মোঃ হুমায়ুন কবির পিপিএম (বার), পুলিশ কমিশনার মোঃ সামসুদ্দিন এবং জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. এস.এম ইকবালসহ প্রমুখ।

বক্তারা বলেন- জাতির জনক বঙ্গবন্ধু কেবল নিজের নয়, তিনি চেয়েছিলেন সমগ্র জাতির মুক্তি। বৈষম্যহীন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল তার মনে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অগ্রণী ভূমিকা পালন করতে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানান বক্তারা ।

এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বাংলাদেশ শিশু একাডেমিসহ অনান্য সংগঠন চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, জেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ নানা কর্মসূচির আয়োজন করে।

একইসাথে বরিশালের বানারীপাড়া, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ, উজিরপুর, আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com