Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১২:৫৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » আটোচালক রাসেল হত্যায় দুই যুবক গ্রেপ্তার: আটোরিক্সা উদ্ধার
১৮ August ২০১৪ Monday ৬:৪২:২৬ PM
Print this E-mail this

আটোচালক রাসেল হত্যায় দুই যুবক গ্রেপ্তার: আটোরিক্সা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক


arrest-warrant গ্রেপ্তারবরিশাল নগরীর নিহত আটোচালক রাসেল সিকদারের (২৯) হত্যার সাথে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পরে তাদের স্বিকারোক্তি অনুযায়ী নিহত রাসেল সিকদারের আটোরিক্সাটিও উদ্ধার করে পুলিশ । সোমবার তাদের পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বাকেরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবকরা হচ্ছে- পটুয়াখালী শহরের আজিজ ঘরামির ছেলে আল আমিন ঘরামি (২১) ও গলাচিপা উপজেলা শহরের সিরাজ গাজীর ছেলে বশির গাজী (২১)।

বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম পিপিএম জানান- গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় তাদের গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

তারা পুলিশের কাছে রাসেলকে হত্যার কথা স্বীকার করেছে।

তাদের বরাত দিয়ে ওসি নুরুল ইসলাম পিপিএম আরো জানান- আটোরিক্সাটি নেওয়ার জন্যই রাসেলকে হত্যা করে গ্রেপ্তারকৃত যুবকরা । হত্যার ঘটনা বিস্তারিত জানতে তাদেরকে আদালতে উপস্থাপন করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

উল্লেখ্য, ২২ জুলাই রাসেল অটো নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৩ জুলাই কোতোয়ালী মডেল থানায় জিডি করেন। এরপর ২ আগষ্ট তার লাশ বাকেরগঞ্জ নন্দপাড়া এলাকা থেকে পুলিশ উদ্ধার করে। রাসেল নগরীর ফকিরবাড়ি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল মাজেদ সিকদারের ছেলে।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com