Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৯:২১ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ বিজ্ঞপ্তি » বঙ্গোপসাগরে নিখোঁজ আরো ১২ জেলে উদ্ধার
৮ November ২০১৬ Tuesday ৬:৪৪:৫৯ PM
Print this E-mail this

বঙ্গোপসাগরে নিখোঁজ আরো ১২ জেলে উদ্ধার
সংবাদ বিজ্ঞপ্তি


বঙ্গোপসাগরে নিখোঁজ আরো ১২ জেলে উদ্ধার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গভীর নিম্নচাপের কবলে পড়ে নিখোঁজ হওয়া ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

আজ মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে নৌবাহিনী জাহাজ ‘স্বাধীনতা’ কক্সবাজার উপকূল হতে ৩০-৪০ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ভাসমান থাকা অবস্থায় এসব জেলেদের উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেরা ডুবে যাওয়া ‘এম ভি রোহান’ ট্রালের। উদ্ধারকৃতরা হলেন মহেলখালী থানার শাপলাপুর গ্রামের আবুল কাশেম, মোঃ তৌহিদুল ইসলাম, কাইছার, মোঃ আলমগীর, মোস্তাক আহমেদ, মোঃ আব্দুস শুক্কুর, মোঃ ইয়াছিন, মোঃ ইলিয়াছ, মোঃ জসিম উদ্দিন, মোঃ মনির এবং নাজেম উদ্দিন, চকরিয়া থানার ফাসিয়াখালি গ্রামের মোঃ মোবারক এবং চরফ্যাশন থানার মোঃ আলমগীর।

উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়, গত ৩ নভেম্বর এফভি রোহান নামক ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে মহেশখালী হতে গভীর সমুদ্রে গমন করে। ফিশিং ট্রলারটি ঝড়ের পূর্বভাস পেয়ে গত ৫ নভেম্বর পোতাশ্রয়ে ফিরে আসার আগেই ঝড়ের কবলে পড়ে এবং ২৮ জন জেলেসহ গভীর সমুদ্রে ডুবে যায়।

তিনদিন পানিতে ভাসমান থাকার পর আজ এফভি সীমান্ত-১ তাদের অসুস্থ ও ভাসমান অবস্থায় সমুদ্রে টহলরত নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা  জাহাজ ১২ জন জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে এবং পরবর্তী চিকিৎসার জন্য পোতাশ্রয়ে নিয়ে আসে। উদ্ধারকৃত অসুস্থ জেলেদেরকে এ্যাম্বুলেন্স যোগে দ্রুত নৌবাহিনীর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

দূর্ঘটনা কবলিত ট্রলারের বাকি জেলেদের উদ্ধারে নৌবাহিনীর আরও দুটি জাহাজ বঙ্গবন্ধু ও মধুমতি কক্সবাজারের উপকূলীয় এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে নৌবাহিনী জানিয়েছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com