সাগরে নিখোঁজ ১৬ জেলে ট্রলারসহ দেশে ফিরেছে সংবাদ বিজ্ঞপ্তি
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গভীর নিম্নচাপের কবলে পড়ে ট্রলারসহ নিখোঁজ হওয়া ১৬ জেলেকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্ট গার্ড।
সোমবার (১৪ নভেম্বর) রাতে উদ্ধারকৃত জেলে ও ট্রলার এফভি ’তামান্না’-কে হিরণ পয়েন্ট থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনী জাহাজ ‘গোমতী’ এর নিকট তাদেরকে হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ‘অমোঘ’।
আজ মঙ্গলবার সকালে নৌবাহিনী জাহাজ ‘গোমতী’ বাংলাদেশের কোস্ট গার্ড জাহাজ তামজিদ এর নিকট তাদেরকে হস্তান্তর করে। পরে কোস্ট গার্ড জাহাজ ‘তামজিদ’ জেলেদের মংলা থানায় হস্তান্তর করে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের সহকারী তথ্য অফিসার ওয়াজির উদ্দিন আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।
|