Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৯:২২ PM
Barisal News
Latest News
Home » সংবাদ বিজ্ঞপ্তি » সংবাদ শিরোনাম » মাত্র ৯৯৯৯ টাকায় ঢাকা-কলকাতা-ঢাকা ভ্রমন বিমানে
১৭ November ২০১৬ Thursday ১১:০৫:০৩ AM
Print this E-mail this

মাত্র ৯৯৯৯ টাকায় ঢাকা-কলকাতা-ঢাকা ভ্রমন বিমানে
সংবাদ বিজ্ঞপ্তি


us-bangla-airlines-barisal-dhaka-flight ইউএস বাংলা এয়ারলাইন্স বরিশাল-ঢাকা রুট ড্যাশ-৮ কিউ-৪০০পহেলা ডিসেম্বর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে ঢাকা-কলকাতা-ঢাকা ভ্রমন মাত্র ৯ হাজার ৯৯৯ টাকায়। এছাড়া ওয়ান ওয়ের ভাড়া মাত্র ৫ হাজার ৯৯৯ টাকা।

আজ (বৃহস্পতিবার) সকালে গণমাধ্যমে পাঠানো সংস্থার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।

এতে বলা হয়, তৃতীয় আন্তর্জাতিক গন্তব্য হিসেবে কলাকাতায় ফ্লাইট পরিচালনা শুরু করছে ‘২০১৫ সালের বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার পাওয়া বেসরকারি এয়ারলাইন্সটি। ঢাকা থেকে যাত্রীদের সুবিধা অনুযায়ী সপ্তাহে প্রতিদিন বেলা ১১টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে কলকাতায় পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ১২টায় এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ২টায়।

ঢাকা-কলকাতা রুটে ইকোনমি ক্লাসে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৯৯ টাকা এবং রিটার্ন ৯ হাজার ৯৯৯ টাকা। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।

পার্শ্ববর্তী দেশ ভারতের অন্যতম গন্তব্য কলকাতায় ঢাকা থেকে ১৫৮ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫০টি প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসের আসন ব্যবস্থা রয়েছে। খুব শিগগিরই চট্টগ্রাম থেকেও কলকাতায় ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বেগবান করার প্রত্যয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। এ রুটে ফ্লাইট শুরু করার মধ্য দিয়ে ব্যবসায়ী, শিক্ষার্থী, অসুস্থ রোগী আগের তুলনায় আরও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। তবে ট্যাক্স ও সারচার্জসহ বিজনেস ক্লাসে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৫ হাজার ৫৩৫ টাকা এবং রিটার্ন ভাড়া ২৫ হাজার ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

যাত্রা শুরু করার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার রেকর্ড ৯৮.৭%। দু’বছরের কিছু বেশি সময়ে প্রায় ১৭ হাজার ৫শ ফ্লাইট পরিচালনা করেছে যা বাংলাদেশের এভিয়েশন শিল্পে একটি অনন্য রেকর্ড। বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্সের মধ্যে একমাত্র ইউএস-বাংলা এয়ারলাইন্সের রয়েছে নিজস্ব ক্যাটারিং সুবিধা।

কাঠমান্ডু, মাস্কাট ও কলকাতার পর সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, দোহা রুটে পর্যায়ক্রমে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে দু’টি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফটসহ মোট পাঁচটি এয়ারক্রাফট রয়েছে। খুব শিগগিরই আরও একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ইউএস-বাংলা এয়ালাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে।

এছাড়া বিদেশ থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে মাত্র ১০ মিনিটে লাগেজ ডেলিভারি দিচ্ছে। যা বাংলাদেশের এভিয়েশন শিল্পের ইতিহাসে একটি অনন্য নজির।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com