বরিশাল মহানগর আ.লীগের প্রস্তুতি সভা শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি
২ রা ডিসেম্বর ‘শান্তি চুক্তি’ দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা করবে বরিশাল মহানগর আওয়ামী লীগ। আগামী শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (২৩ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভায় বরিশাল মহানগর আওয়ামী লীগ এর কার্যকরী কমিটির সকল সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক এবং মহানগর ও ওয়ার্ডের সহযোগি সংগঠনের সভাপতি, সম্পাদকগণ কে উপরোক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ. কে. এম. জাহাঙ্গীর বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
|