Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৫:২২ PM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » মঙ্গলগ্রহে বরফের খনি!
২৪ November ২০১৬ Thursday ১১:০০:১২ AM
Print this E-mail this

মঙ্গলগ্রহে বরফের খনি!
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক


নাসার বিজ্ঞানীরা সম্প্রতি জানিয়েছে, মঙ্গলগ্রহে মাটির নিচে বরফের খনি আছে। একটা বড়সড় অংশ জুড়ে রয়েছে এই বরফ। ২৬০ ফুট থেকে ৫৬০ ফুট মোটা স্তর রয়েছে বরফের। যার মধ্যে ৫০ শতাংশই হলো বরফ ও পাথরের মিশ্রণ।

ম্যাঙ্গানিজ অক্সাইডেরও খোঁজ মিলেছিল মঙ্গলের পাথরে। মাঙ্গানিজ অক্সাইডের অস্তিত্ব প্রমাণ করে অতীতে লাল গ্রহের বায়ুমণ্ডলে অনেক বেশি অক্সিজেন ছিল। কারণ যথেষ্ট পরিমাণ তরল পানি ও জারক প্রক্রিয়ার অস্তিত্ব না থাকলে এধরনের ম্যাঙ্গানিজের স্তর সৃষ্টি হতে পারে না।

বিকাশের একটা পর্যায়ে পৃথিবীতেও প্রচুর পানি ছিল। পরে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার ফলে যখন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, তখনই ম্যাঙ্গানিজের স্তর তৈরি হতে শুরু করে। এই কারণেই মনে করা হচ্ছে মঙ্গলে ম্যাঙ্গানিজ তৈরি হয়েছিল অনেক বেশি অক্সিজেন থাকার কারণেই।

তবে প্রাগৈতিহাসিক যুগে কখনও বরফপাতের ফলেই মঙ্গলে বরফের খনি তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে। যে অংশে বরফ জমা রয়েছে তা বিজ্ঞানীদের নাগালের মধ্যেই বলে জানা যায়। সেখানে স্পেশক্রাফট নামাও বেশ সুবিধাজনক। বিজ্ঞানীদের অনুমান, এক সময়ে মঙ্গলে প্রচুর পানিও ছিল।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com