Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৫:২১ PM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » গুগল ম্যাপে মিলবে না বিশ্বের যে ৭ স্থান!
১ December ২০১৬ Thursday ১২:৩৭:৪৬ AM
Print this E-mail this

গুগল ম্যাপে মিলবে না বিশ্বের যে ৭ স্থান!
বিজ্ঞান ও প্রযুক্তি


গুগল ম্যাপে মিলবে না বিশ্বের যে ৭ স্থান!তথ্যপ্রযুক্তির এ সময়ে ঘরে বসে যে কেউ ঘুরে আসতে পারেন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। তবে বিশ্বে এমন জায়গাও আছে, যা আপনি চাইলেও গুগল ম্যাপে খুঁজে পাবেন না বা দেখতে পাবেন না। এমন সাত জায়গা নিয়ে ইকোনমিক টাইমস একটি প্রতিবেদন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ জায়গাগুলো জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রে অবস্থিত।

ভলক্যাল বিমানঘাঁটি: নেদারল্যান্ডসের ভলক্যাল বিমানঘাঁটিটি খুঁজলেও নাকি গুগল ম্যাপে পাওয়া যায় না। মার্কিন বিভিন্ন গোপন নথি প্রকাশ করে হইচই ফেলে দেওয়া সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের অভিযোগ, এই বিমানঘাঁটিতে স্নায়ুযুদ্ধের সময়কার ২২টি পারমাণবিক বোমা লুকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।

লোস ডোলোরেস: স্পেনের লোস ডোলোরেসের হ্যালিপোয়েরতো ডি কার্টাগেনা নামের জায়গাটিও চাইলেই আপনি গুগল ম্যাপে পাবেন না। এই জায়গা সম্পর্কে তেমন কোনো তথ্যও খুব একটা জানা নেই কারও। গুগলের স্ট্রিট ভিউয়ে খুঁজলেও পাওয়া যায় না এর অবস্থান।

রোজেজ: চীনের জাতীয় নিরাপত্তা ব্যুরোর সদর দপ্তর চাইলেও গুগল ম্যাপে বের করা যায় না। ছবি: বিজনেস ইনসাইডার লোস ডোলোরেসের মতো স্পেনের আর একটি জায়গাও গুগল ম্যাপে পাওয়া যায় না। ধারণা করা হয়, এ স্থান থেকে মার্কিন বিমানবাহিনীর ৮৭৫তম আধুনিক বিমানটি নিয়ন্ত্রণ করা হয়। এখান থেকে ওই বিমানে বিভিন্ন সতর্কবার্তাও পাঠানো হয়।

ন্যাশনাল সিকিউরিটি ব্যুরো: চীনের জাতীয় নিরাপত্তা ব্যুরোর সদর দপ্তরটিও গুগল ম্যাপে চাইলেও আপনি বের করতে পারবেন না। তাইওয়ানে অবস্থিত এ জায়গায় চীনের কয়েকটি গোয়েন্দা সংস্থার কার্যালয়ও আছে।

ন্যাটোর বিমানঘাঁটি: সামরিক জোট ন্যাটোর একটি বিমানঘাঁটি আছে জার্মানিতে। গিয়েলেনকির্চেন নামের এ জায়গায়টি মাইক্রোসফটের বিংয়ে ব্লক করা নেই। তবে গুগল ম্যাপে ওই জায়গাটি পিক্সেল করে দেখানো হয়।

হাডসপেথ কাউন্টি: টেক্সাসের একটি অংশ, যার নাম হাডসপেথ কাউন্টি সেখানে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত এলাকা আছে। এই সীমান্তের প্রায় ১৫ কিলোমিটার দূরে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ এলাকাটি গুগল ম্যাপে বিকৃত করে রাখা আছে।

ইসরায়েল: আপনি চাইলেও পুরো ইসরায়েল গুগল ম্যাপে দেখতে পাবেন না। জুম করলে মনে হবে কিছু ভবন কিন্তু আসলে তা নয়।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com