নগরীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিজয় র্যালি সংবাদ বিজ্ঞপ্তি
বরিশাল হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে বর্ণাঢ়্য বিজয় র্যালি বের হয়।
র্যালির উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ড এর কমান্ডার শেখ কুতুব উদ্দীন আহমেদ ও বিশেষ অতিথি মহানগর কমান্ডার মোখলেসুর রহমান।
যুদ্ধকালীন বরিশাল সচিবালয় (সরকারি বালিকা বিদ্যালয়) থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদে এসে শেষ হয়।
সন্তান কমান্ড মহানগর এর আহবায়ক শেখ সাইদ আহমেদ মান্না ও জেলা সদস্য সচিব মোঃ শাহরিয়ার কবির রিজন এর নেতৃত্বে র্যালিতে অংশ নেন মহানগর এর যুগ্ন-আহ্বায়ক সাইদ মাহমুদ, সদস্য সচিব এহসান রাব্বী, সিনিয়র সদস্য মোস্তফা জামান মিলন, ইব্রাহিম কামাল, মাহিদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলার যুগ্ন-আহ্বায়ক মেজবাহ উদ্দিন খান শাহীন, সদস্য মারুফ হাসান টিটু, জমশেদ জাকারিয়া রনো সহ অন্যান্যরা। ব
|