Current Bangladesh Time
Wednesday October ২৮, ২০২৬ ১০:০৯ AM
Barisal News
Latest News
Home » পর্যটন » সংবাদ বিজ্ঞপ্তি » ঢাকা-চট্টগ্রাম থেকে মাস্কাটে প্রতিদিন ইউএস-বাংলার ফ্লাইট
১২ January ২০১৭ Thursday ৬:৪৭:২৬ PM
Print this E-mail this

ঢাকা-চট্টগ্রাম থেকে মাস্কাটে প্রতিদিন ইউএস-বাংলার ফ্লাইট
সংবাদ বিজ্ঞপ্তি


us-bangla-airlines-barisal-dhaka-flight ইউএস বাংলা এয়ারলাইন্স বরিশাল-ঢাকা রুট ড্যাশ-৮ কিউ-৪০০ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাটে সপ্তাহের সাতদিনই ফ্লাইট চালু হতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিদিন ঢাকা থেকে রাত ৯টায় ও চট্টগ্রাম থেকে রাত ১০টা ৪৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট। পৌঁছাবে মাস্কাটের স্থানীয় সময় রাত ২টায়।

মাস্কাট থেকে প্রতিদিন স্থানীয় সময় রাত ৩টায় চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। চট্টগ্রামে পৌঁছাবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে সকাল ১০ টা ৪০ মিনিটে।

আগামী শনিবার (১৪ জানুয়ারি) থেকে এ সেবা চালু করতে যাচ্ছে দেশের অন্যতম সেরা এ এয়ারলাইন্সটি।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে মাস্কাটের ওয়ানওয়ের সর্বনিম্ন ভাড়া ১৭ হাজার ৭৬০ টাকা। রিটার্ন ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা। চট্টগ্রাম থেকে মাস্কাটের সর্বনিম্ন ভাড়া ১৭ হাজার ৭৬০ টাকা এবং রিটার্ন ভাড়া ৪০ হাজার ৫৫৭ টাকা। সব ভাড়ায় ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিগগিরই সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজুহ, দোহাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
বরিশাল মহানগরে বাড়ছে থানার সংখ্যা, হচ্ছে আরও চারটি
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com