ববি’র চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন সংবাদ বিজ্ঞপ্তি
 ফাইল ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদ (গ্রেড- ১৭-২০)এর নির্বাচন ২০১৭-১৮ সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ জানুয়ারী) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সদস্যদের ভোট প্রদানের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।
আজ রোববার (১৬ চানুয়ারী) প্রধান নির্বাচন কমিশনার সুব্রত বাড়ৈ আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে সভাপতি পদে শাহজাদা খান ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান মৃধা নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাচানুল বাশার সোহেল, কোষাধ্যক্ষ সুচিৎ বড়াল, দপ্তর সম্পাদক শাহজালাল ফকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান রিপন হাওলাদার, সমাজকল্যান সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল, আইন ও শিক্ষা সম্পাদক অপুর্ব ভক্ত, মহিলা বিষয়ক সম্পাদক শাহীনুর বেগম, কার্যকরী সদস্য ফিরোজ আলম, জুয়েল ও মাসুদ রানাসহ মোট ১৫ সদস্য বিশিস্ট কমিটি নির্বাচিত হয়েছে।
|