Current Bangladesh Time
Friday September ২৫, ২০২৬ ৬:৩৪ AM
Barisal News
Latest News
Home » জিয়ানগর » পর্যটন » পিরোজপুর » পিরোজপুর সদর » সংবাদ শিরোনাম » পিরোজপুরের ঐতিহ্য ‘সূর্য্য প্রসন্ন জমিদার’ বাড়ি বিলুপ্তির পথে
২৫ January ২০১৭ Wednesday ১২:৪৫:৫৮ PM
Print this E-mail this

পিরোজপুরের ঐতিহ্য ‘সূর্য্য প্রসন্ন জমিদার’ বাড়ি বিলুপ্তির পথে
অনলাইন ডেস্ক


পিরোজপুরের ঐতিহ্য ‘সূর্য্য প্রসন্ন জমিদার’ বাড়ি বিলুপ্তির পথে

সংগ্রহীত

সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে পিরোজপুরের জিয়ানগর (বর্তমানে ইন্দুরকানি) উপজেলার ঐতিহ্যবাহী বাজপেয়ীর জমিদার বাড়ি। ব্রিটিশ শাসনামলের ঐতিহ্য বহন করা উপজেলার পাড়েরহাট বন্দরে স্থাপিত জমিদার শাসনের স্মৃতি এখন ধ্বংসের মুখে।

স্থানীয় সাংস্কৃতিকজনরা জানান, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য্য অস্তমিত হওয়ার পর ব্রিটিশ শাসনামলে দক্ষিণাঞ্চলের কচাঁ নদীর তীরবর্তী পাড়েরহাট বন্দরে গড়ে ওঠে জমিদার শাসনালয়।

জমিদার সূর্য্য প্রসন্ন বাজপেয়ী এ এস্টেটের জমিদার ছিলেন। তিনি এখানে গড়ে তোলেন কাচারি বাড়ি, নিজের সভাকক্ষ, শয়ন কক্ষ।

দুই একর জমির উপর নির্মিত এই প্রাসাদের দেয়াল ইট ও ছাউনী টালি দিয়ে তৈরি। ১৯৪৭ সালে পাক-ভারত বিভাজনের পর জমিদাররা এলাকা ত্যাগ করলেও তাদের রেখে যাওয়া শাসনালয় এখনও স্মৃতির নিদর্শন হয়ে পড়ে রয়েছে।

তারা আরো জানান, সংস্কার ও অব্যবস্থাপনার কারণে জমিদার বাড়িটি এখন ধ্বংসের মুখে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জমিদার বাড়িটির সংস্কার করলে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় স্থান হতে পারে বলে তারা মত দেন।

পাড়েরহাটের সহকারি ভূমি কর্মকর্তা পারভিন আক্তার জানান, জমিদার বাড়িটি বর্তমানে সরকারের খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল জানান, সূর্য্য প্রসন্ন বাজপেয়ীর এই জমিদার বাড়িটি কালের সাক্ষী হয়ে থাকলেও সংরক্ষণের অভাবে অস্তিত্ব এখন বিলীন হবার পথে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোন সময় এটি ভেঙে পড়বে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com