মুক্তিযোদ্ধা গাজী শাহ্ জামাল উদ্দিনের মৃত্যু, শোক সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর বরিশাল জেলা প্রতিনিধি ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্য গাজী শাহ্ রিয়াজের পিতা এবং মুক্তিযোদ্ধা গাজী শাহ্ জামাল উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন।
তিনি বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ও বরিশাল সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।
বুধবার (২৫ জানুয়ারী) দিবাগত রাত ১১ টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক কামরুল আহসানসহ সকল সদস্যবৃন্দ। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে রুহের মাগফিরাত কামনা করছেন।
উল্লেখ্য, আজ বৃহষ্পতিবার (২৬ জানুয়ারী) জোহর বাদ বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ের ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাযা’র নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এরআগে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল। এসময় বরিশালের রিপোর্টর্স ইউনিটিসহ প্রয়াত মুক্তিযোদ্ধাকে ফুলেল শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও বরিশালের বিভিন্ন সংগঠন।
|