নগরীতে আ.লীগের কর্মী সভার নামে চাঁদাবাজী করলে ব্যবস্থা সংবাদ বিজ্ঞপ্তি
বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রতি ওয়ার্ডে কর্মী সভার নামে কোন প্রকার চাঁদাবাজী না করার জন্য নেতা-কমৃীদের নির্দেশ দিয়েছেন মহানগর আ. লীগের নেতারা।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) রাতে গণমাধ্যমে পাঠানো মহানগর আ. লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বরিশাল মহানগর আ. লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেছেন, ৩০ টি ওয়ার্ডে কর্মী সভার নামে কোন প্রকার চাঁদাবাজীতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
|